সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ভূমি আইনের খসড়া (২০২০) বাতিলের দাবিতে আইনজীবি সমিতির মানববন্ধন

আইন আদালত ডেস্ক :

গণবিরোধী কালা কানুন বাংলাদেশ ভূমি আইন ২০২০ (খসড়া) বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে বুধবার সকালে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে আইনজীবি সমিতি। মানববন্ধন থেকে আইনজীবির সমিতির নেতারা অবিলম্বে এই খসরা আইন বাতিলের দাবি জানান। খসরা আইনে বিচার বিভাগের বিচারিক ক্ষমতা খর্ব করে নির্বাহী বিভাগের নিকট হস্তান্তর করার কুটকৌশল বলে দাবি করেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহাদাত হোসেন।

আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন- ভুমি আইন ২০২০ পাস হলে ভূমি নিয়ে দেশে চরম নৈরাজ্য সৃষ্টি হবে। তাই তারা খসরা এই ভূমি আইন বাতিলের দাবি জানান। তারা দাবি করেন- খসরা এই আইনে কৃষি জমি ছাড়া সকল জমি ক্রয় বিক্রয়ের জন্য নির্বাহী বিভাগের অনুমতি লাগবে। যা ভূমি সংক্রান্ত বিষয়ে নৈরাজ্য আরো বাড়বে।

মানববন্ধনে আইনজীবি সমিতির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক সভাপতি শামছুল আলম, সাবেক সভাপতি মোহাম্মদ হাসান, সাবেক সভাপতি হাফিজুর রহমান ও পাঠাগার সম্পাদক চাঁদমনী মোহন উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930