বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের
স্বর্ণের দাম বাড়লো।

স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৭৫০ টাকা

অর্থ বাণিজ্য ডেস্ক :

দেশে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বেড়েছে। ২০ দিনের ব্যবধানে এই দাম বৃদ্ধি পেলো।  সেক্ষেত্রে ভরি প্রতি ২২ ক্যারেটের সর্বোচ্চ দাম পড়বে ৭৪ হাজার ৮ টাকা।  রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণের।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস)। সবশেষ চলতি বছরের ২১ আগস্ট স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায়, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮ টাকা। বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণের বাজার দর ছিল ৭২ হাজার ২৫৮ টাকা। ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা।

আর ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭০ হাজার ৮৫৮ টাকা। যা বর্তমানে ৬৯ হাজার ১০৯ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেড়েছে ১ হাজার ৭৪৯ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬২ হাজার ১১০ টাকা। যার বর্তমান বাজার মূল্য ৬০ হাজার ৩৬১ টাকা। ভরিতে বেড়েছে ১ হাজার ৭৪৯ টাকা।

সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫১ হাজার ৭৮৮ টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম স্বর্ণের দাম বুধবার পর্যন্ত রয়েছে ৫০ হাজার ৩৮ টাকা। দাম বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা।

তবে ২১ ক্যারেট ক্যাডমিয়াম রুপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ভরি ৯৩৩ টাকায় বিক্রি হচ্ছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ফলে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় বিক্রির অনুরোধ করা হলো। বললেন বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১