সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সীমান্তে আটকে পড়া পেঁয়াজের ট্রাকগুলো বাংলাদেশে ঢুকবে কাল

অর্থ বাণিজ্য ডেস্ক :

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা সর্তসাপেক্ষ তুলে নিলো ভারত। ফলে আগামীকাল বুধবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হবে। 

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশিদ হারুন জানিয়েছেন, পূর্বের খোলা ঋণপত্রের বিপরীতে সীমান্তের ওপারে আটকে পড়া যেসব পেঁয়াজবোঝাই ট্রাকের এক্সপোর্টের অনুমতি মিলেছে অথচ বাংলাদেশে প্রবেশ করতে পারেনি সেসমস্ত পেঁয়াজবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে পারবে। 

তিনি আরও জানান, ভারতের দিল্লিতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারি পর্যায়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ভারতীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে জানিয়েছেন দেশের পেঁয়াজ আমদানিকারকরা। 

এদিকে আমদানিকারকরা জানিয়েছেন, হিলি স্থলবন্দরের সীমান্তের ওপারে প্রায় দেড় শতাধিক পেঁয়াজবোঝাই ট্রাক দেশে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে আছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930