সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

মারা গেছেন অভিনেত্রী মিনু মমতাজ, লাশ নিচ্ছেন না ছেলেরা

বিনোদন ডেস্ক :

বাংলা সিনেমার এক সময়ের ব্যস্ততম অভিনেত্রী মিনু মমতাজ মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মিনু মমতাজের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাইয়ের মেয়ে সিলভা।

তিনি জানান, চাচী দীর্ঘদিন ধরে কিডনী ও চোখের সমস্যায় ভুগছিলেন। এদিকে কয়কেদিন ধরে তার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিনু মমতাজ।

এসময় সিলভা একটি অভিযোগও করেন। তিনি জানান, চাচীর মরদেহ এখনও হাসাপাতালের মর্গে রয়েছে। তার চিকিৎসায় প্রায় ৩ লাখের বেশি বিল এসেছে। যা পরিশোধের জন্য চাচীর ছেলেরা আসছেন না। তাই আমরা এখান তার মরদেহও বের করতে পারছি না।

তিনি জানান, মিনু চাচীর ছেলেরা সবাই ঢাকার বাইরে। মৃত্যুর খবর শুনেই আসতে অপারগ তারা। এমতাবস্থায় মর্গে পড়ে আছেন চাচী।

অভিনেত্রী মিনুকে চিকিৎসার জন্য এর আগে অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চিকিৎসায় ৫ লাখ অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০