সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ওমরাহ আদায়ে সময় মাত্র তিন ঘণ্টা!

ইসলাম ডেস্ক :

আবারও ওমরাহ পালনের অনুমতি দিতে যাচ্ছে সৌদি আরব। তবে এবার ওমরাহ পালনের জন্য মাত্র তিন ঘণ্টা সময় দেবে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী ৪ অক্টোবর থেকে আগ্রহীরা ওমরাহ পালন করতে পারবেন।

তিন ধাপে পর্যায়ক্রমে মুসল্লিদের এ সুযোগ দেয়া হবে। প্রথম ধাপে কেবল সৌদিতে অবস্থানরত ব্যক্তিই এ সুযোগ পাবেন।

বিশেষায়িত অ্যাপের সাহায্যে এবার ওমরাহ আদায়ের পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। প্রথম স্তরে প্রতিদিন ছয় হাজার লোক ছয় ধাপে ভিন্ন ভিন্ন সময়ে ওমরাহ আদায় করতে পারবেন।

এদিকে আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় স্তরে ওমরাহ পালন। ধারণ ক্ষমতার ৭৫ ভাগ তথা ১৫ হাজার লোক ওমরাহ ও ৪০ হাজার লোক নামাজ আদায়ে অংশ নিতে পারবেন।

এরপর এক নভেম্বর থেকে তৃতীয় স্তরে ২০ হাজার লোক ওমরাহ ও ৬০ হাজার লোক নামাজ আদায়ে অংশ নিতে পারবেন।

সূত্র : আরব নিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930