সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে নারীর নিরাপত্তা ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ জেলা শাখার ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- পরিষদের জেলা শাখার আহ্বায়ক শাহেদ সরোয়ার, যুগ্ম আহ্বায়ক ইউসুফ, সদস্য অনন্যা মনি অনু, মারুফ জাকির, ওমর ফারুক প্রমুখ।

বক্তারা বলেন, ধর্ষকদের কোন দলীয় পরিচয় নেই, ধর্ষক শুধুই ধর্ষক। তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিয়ে দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানাই। এ দাবির সঙ্গে সকল দলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ১.২.৩.৪ ধর্ষকরা বাংলা ছাড়, আমার বোন ধর্ষিতা কেন পুলিশ প্রশাসন জবাব চাই এসব লেখা সংম্বলিত পেষ্টুন দেখা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930