সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

করোনা : দেশে ১৩৪ দিনের মধ্যে সবচেয়ে কম মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। গেলো ১৩৪ দিনের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে কম মৃত্যু হয়েছে। এই পর্যন্ত মোট মৃত্যু ৫ হাজার ৪৭৭ জন।

শুক্রবার (৯ অক্টোবর) সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৭৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন।

নিহতদের মধ্যে মধ্যে পুরুষ ৯ জন, নারী ৮ জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন।

তাদের ৮ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ৮ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।

১২ জন ঢাকা বিভাগের, ১ জন করে মোট ৩ জন চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের এবং ২ জন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন।

দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৫ হাজার ৪৭৭ জনের মধ্যে ৪ হাজার ২২২ জনই পুরুষ এবং ১ হাজার ২৫৫ জন নারী।

বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৯৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৮৯ হাজার ৯১২ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০৯টি ল্যাবে ১১ হাজার ২৫৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২০ লাখ ৫০ হাজার ৬৬৯টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৩৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ১৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০