সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নারী নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরে সুজনের মানববন্ধন

আকাশবার্তা ডেস্ক :

ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদ, দোষীদের শাস্তি ও নারীর নিরাপত্তা নিশ্চিত করণের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সুশাসনের জন্য নাগরিক-সুজন এর আয়োজনে শনিবার (১০ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সুজন জেলা শাখার সভাপতি কামাল হোসেন, শামছুর দোহা, অ্যডভোকেট মিলন মন্ডল, জাকির হোসেন আরজু, এম জে আলম, হাবিবুর রহমান সবুজ, নারী নেত্রী মমতাজ বেগম, পারভীন হালিম প্রমুখ।

বক্তারা ধর্ষণ নির্যাতন প্রতিরোধে এবং জনগণের শান্তি রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বলেন- তারা এখন কি করছে জনগণ জানতে চায়। একই সঙ্গে ভিকটিমসহ স¦াক্ষীদের নাজুক পরিস্থিতিতে না ফেলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, দোষীদের দ্রুত (৯০ দিনের মধ্যে) বিচারের আওতায় এনে বিচার কার্য সম্পাদনের দাবি জানান তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930