সর্বশেষ:

দেশে আরও ১৫ প্রাণ নিভলো করোনায়

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৬২৩ জনে।

এছাড়া গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫২৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৪ হাজার ৫৫৯ জন।

শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত একদিনে নতুন করে ১ হাজার ৫০৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৭৯৮ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩ হাজার ৫৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930