সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ পূর্ববাজার থেকে একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি জাহেদুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর একটি দল। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এরআগে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। আসামি জাহেদুল ইসলাম বাবু বেগমগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামের নুরুল্লাহ ছেলে।

তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানা ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা ও অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। ধৃত আসামি বাবু গ্রেপ্তার এড়ানোর ভয়ে বিভিন্নস্থানে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

লক্ষ্মীপুর র‌্যাব-১১ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আবু ছালেহ এক প্রেস ব্রিফিং করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930