বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

‘কাউকে জানালে বোনকে গণধর্ষণের হুমকি’

আকাশবার্তা ডেস্ক :

নরসিংদীতে এক নারী শ্রমিককে দলবেঁধে ধর্ষণের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার শীলমান্দির দক্ষিণ শীলমান্দি এলাকার মো. আমীর হোসেনের ছেলে মো. জামান মিয়া (৩০) এবং আবদুল মান্নান ভূঁইয়ার ছেলে ওসমান ভূঁইয়া (৩২)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে রাতের শিফটে কাজ করতে টেক্সটাইল মিলে যাওয়ার জন্য রওনা হন ওই নারী। পথে জামান মিয়া ও ওসমান ভূঁইয়া ওই নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে অন্য একটি টেক্সটাইল মিলের ফাঁকা জায়গায় বাঁশ বাগানের ভেতর পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় অজ্ঞাত আরও একজন তাদের পাহারায় ছিলেন।

গণধর্ষণের পর আসামিরা চলে যাওয়ার সময় ওই নারীকে হুমকি দিয়ে বলেন, ‘এই ঘটনা কাউকে জানালে তোকে হত্যা এবং তোর বড় বোনকেও গণধর্ষণ করা হবে’। এরপর বিষয়টি গোপন রাখেন তিনি।

পরে পরিবারের সদস্যরা তার পরনের কাপড় ছেঁড়া কেন জানতে চাইলে ভয়ে কান্নাকাটি করেন। তবে অভিযুক্তদের নাম প্রকাশ করেননি। পরদিন তার ফুফু ও এক বান্ধবীর কাছে গণধর্ষণের ঘটনাটি জানান।

এ ঘটনায় সোমবার রাতে ওই নারীর বাবা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ তিনজনকে আসামি করে নরসিংদী সদর মডেল থানায় মামলা করেছেন।

নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক (প্রশাসন) মো. মনিরুজ্জামান বলেন, গণধর্ষণের ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত জামান মিয়া ও ওসমান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছি। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০