সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চরমার্টিন ইউনিয়নের মতিরহাট এলাকার আবদুল খালেকের ছেলে দিদার তালুকদার ও একই এলাকার আবদুল মজিদের ছেলে মো. আইয়ুব আলী।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, বুধবার সকালে নদী থেকে পানি আনতে গেলে দিদার ওই কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ সময় আইয়ুব আলী তাকে সহযোগীতা করে।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কিশোরীর ভাই ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। দিদার ধর্ষণ করার কথা স্বীকার করেছে বলে জানান ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930