সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

প্রায় ৫ কোটি মূল্যের সোনার বার জব্দ

অর্থ বাণিজ্য ডেস্ক :

হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্য প্রাচ্যের দেশ আরব আমিরাতের আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ৬৮টি সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এ সোনার বার জব্দ করা হয় বলে জানা গেছে।

জব্দকৃত সোনার ওজন ৭ কেজি ৮৮৮ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৭৩ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্র জানায়, অধিদফতরের মহাপরিচালকের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। এরপর সকাল ১০টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা বিজি-০২৮ ফ্লাইটে তল্লাশি চালিয়ে সিটের নিচে অভিনব উপায়ে লুকিয়ে রাখা ৬৮টি সোনার বার পাওয়া যায়।

সূত্রটি আরো জানায়, জব্দকৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রস্ততি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930