বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুর জেলা নিয়ে “সেজন বাহাদুর” শিরোনামে গানের স্যুটিং শুরু

বিনোদন প্রতিবেদক :

‘সয়াল্যান্ড’ খ্যাত লক্ষ্মীপুর জেলার ইতিহাস-ঐতিহ্য নিয়ে নির্মিত হচ্ছে বড় বাজেটের একটি ভিডিও গান। “সেজন বাহাদুর” শিরোনামের এই গানটির ভিডিও পরিচালনা করছেন নির্মাতা আলাউদ্দিন সাজু। ২৮ অক্টোবর বুধবার থেকে ঐতিহ্যবাহী দালাল বাজার জমিদার বাড়িতে শুরু হয়েছে গানটির চিত্রায়ণের কাজ। 

লক্ষ্মীপুর-২৪ প্রযোজিত ‘সেজন বাহাদুর’ গানটির গীতিকার শিক্ষক ও সাংবাদিক সানাউল্যাহ সানু এবং সুরকার আলাউদ্দিন সাজু। গানটিতে কন্ঠ দিয়েছেন লক্ষ্মীপুরের কৃতিসন্তান শিমুল পাটওয়ারী, নুসরাত ইয়াসমিন সুমাইয়া ও সহশিল্পীবৃন্দ। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন দেশের প্রখ্যাত গীতিকার ও সুরকার অধ্যাপক সাহাবুদ্দিন মজুমদার।

ইতিহাস-ঐতিহ্যকথায় আবৃত এ গানের বিভিন্ন দৃশ্যে অংশ নিচ্ছেন জেলার প্রায় ২ শতাধিক মডেল, অভিনেতা-অভিনেত্রী ও নৃত্য পরিচালক শুভ দাসের কোরিওগ্রাফিতে ৫০ জন নৃত্যশিল্পী। পুরো জেলার কমপক্ষে ২০টি দর্শনীয় স্থানে এর চিত্রায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক আলাউদ্দিন  সাজু।

নৃত্য পরিচালক শুভ দাস এর কোরিওগ্রাফিতে ৫০ জন নৃত্যশিল্পী। প্রাণছোঁয়া এ গানটি সমগ্র বাংলাদেশসহ পুরো পৃথিবীর কাছে লক্ষ্মীপুরের পরিচিতি উজ্জ্বলতরভাবে তুলে ধরবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

উল্লেখ্য, ১৫ অক্টোবর লক্ষ্মীপুর জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে গানটির শুভ মহরত অনুষ্ঠিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১