সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

খুলনায় নয়া কিশোর গ্যাং বাংলা বয়েজ

আকাশবার্তা ডেস্ক :

খুলনা মহানগরীতে প্রতিদিনই কোন না কোন এলাকায় মোবাইল ফোন সহ ছোট-বড় চুরির ঘটনা ঘটছে। একাধিক মোবাইল ফোন চুরি ও ছিনতায়ের সাথে জড়িত বাংলা বয়েজ নামের একটি কিশোর গ্যাং। এই গ্রুপের সদস্যরা প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে মোবাইল ফোন ল্যাপটপ নানা অপরাধ করে আসছে।

মহানগরীর বিভিন্ন এলাকায় থেকে চোরাই জিনিসপত্র বিক্রি ও এই গ্রুপের সদস্যদের নানাভাবে সহযোগিতা করে স্থানীয় কতিপয় লোকজন। টুটপাড়া মাওলার বাড়ির মোড় এলাকার ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ইকবাল হোসেন এর পুত্র বাপ্পি (২৫)তাদের মধ্যে অন্যতম একজন। গ্রুপের একাধিক সদস্যের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ছিনতাই ও মাদক মামলা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, এদের মধ্যে কেউ কেউ পুলিশের সোর্স হিসেবে কাজ করে। একই সাথে মাদক বিক্রিসহ নানা অপরাধের সাথে জড়িত।

অনুসন্ধানে আরো জানা যায়, চুন্নু, আপু, মনি ও ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মো. ইকবাল হোসেন এর পুত্র বাপ্পি মাদকসহ নানা অপরাধের সাথে জড়িত। অভিযোগ রয়েছে স্থানীয় লোকজন তাদের ভয়ে কিছু বলতে সাহস পায় না। নানা অপকর্মের সাথে জড়িত থাকলেও পুলিশের সাথে তাদের সম্পর্ক রয়েছে।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁইয়া বলেন, কিশোর অপরাধের মধ্যে যারা শিশু ১৮ বছরের নিচে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন নিয়ম অনুসরণ করতে হয়। আর ১৮ বছরের উপরে বয়স যাদের তাদের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে ব্যবস্থা নেয়া হবে। অপরাধী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না।

প্রধানমন্ত্রী ঘোষণা, বঙ্গবন্ধুর কন্যার একই ঘোষণা একটি কথা, অপরাধী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। তাকে অবশ্যই সাজা পেতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগে চুরি ছিনতাই মাদকসহ কোন অপরাধের স্থান নাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930