বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

শাহজালাল বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

আকাশবার্তা ডেস্ক :

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ৮ কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ মুবিনুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস গোয়েন্দারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক শুক্রবার সকাল পৌনে ৯টায় দুবাই থেকে আগত ফ্লাইট নং-বিজি২৪৮ ফ্লাইটে ৪ ঘণ্টা তল্লাশি করে ওই ফ্লাইটের টয়লেটে ব্যবহৃত টিস্যু পেপার রাখার বাক্সের নিচের চেম্বারের মধ্যে অভিনব উপায়ে লুকানো ৬৮টি স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন ৭ কেজি ৮৮৮ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।

এদিকে জব্দ করা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১