সর্বশেষ:

করোনায় দেশে একদিনের ব্যবধানে দ্বিগুণ মৃত্যু!

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ২৫৪ জনে। গতকাল এ সংখ্যা ছিল ২১ জন। সে হিসেবে একদিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ মৃত্যু হলো।

অপরদিকে গত একদিনে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২২১২ জন। মোট শনাক্ত হয়েছেন ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জন। 

এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪৯ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৫২হাজার ৮৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১১৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬০২টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৫ লাখ ৭২ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। 

প্রসঙ্গত, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ মার্চে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930