সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

টাকার জন্য মা-বাবাকে মারধর, সেই মেয়ে গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

বরগুনায় টাকার জন্য স্বামী ও স্বজনদের নিয়ে বাবা-মাকে মারধর করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পাঠানোর ঘটনায় সেই মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে।

জানা যায়, গত বুধবার (১৯ নভেম্বর) রাতে বাবার পেনশনের এক লাখ টাকার দাবিতে মা-বাবাকে মেরে রক্তাক্ত করেন মেয়ে সিমা আক্তার।পরে শুক্রবার (২০ নভেম্বর) রাতে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন গ্রেপ্তার সীমা আক্তারের মা ও ভুক্তভোগী জাহানারা বেগম। মামলা করার পরে রাতেই ঢাকা যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সিমা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় সীমা আক্তার ও তার স্বামী হাফিজুর রহমানসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘টাকার জন্য মা-বাবাকে মারধরের অভিযোগে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী জাহানারা বেগম। এ মামলার প্রধান আসামি করা হয়েছে তার মেয়ে সীমা আক্তারকে। মামলার পর সিমাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।’

বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930