বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

মাদকের নেশায় নিজের মাকে মেরে ফেললো ছেলে

আকাশবার্তা ডেস্ক :

রূপগঞ্জে মাদকের টাকা না দেয়ায় মায়ের গলা টিপে হত্যা করেছে এক পাষন্ড ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৫ টার দিকে উপজেলার সিংলাব এলাকায় আব্দুর ছোবহানের বাড়িতে। জানা যায় হত্যাকারী সাইফুল তার নিজঘরে গলা টিপে হত্যা করেছে তার মাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যাকারি মাদকাসক্ত সাইফুল (৩২) সিংলাব এলাকার আব্দুর ছোবহানের ছেলে। মা দেলোয়ারা বেগম (৫৫) এই এলাকায় দীর্ঘ ৬ মাস আগে নতুন বাড়ি করে বসবাস করে আসছে।  সাইফুল প্রায়ই মাদকের টাকা না পেয়ে মাকে মারধর করে আসছিল।  আজও টাকা না পেয়ে ঘরের দরজা বন্ধ করে বার্থরুমের মধ্যে ফেলে গলাটিপে তার মাকে হত্যা করে।

তারা আরো জানান, বেলা ৫ টার দিকে ঘরের মধ্যে তার মায়ের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পায়।  

এসময় ভিতরে কোন শব্দ না শুনে এলাকাবসী ঘরের দরজা ভেঙ্গে ভিতরে দেলোয়ারার মৃত্যু দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেলোয়ারার লাশ উদ্ধার করে ও ঘাতক সাইফুলকে আটক করে।
 
ভূলতা ফাঁড়ির ইনচার্জ আনিচুর রহমান মোল্লা জানান, আসামিকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০