সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

গভীর রাতে দেখা করতে গিয়ে ধরা খেল প্রেমিক-প্রেমিকা

এক্সক্লুসিভ ডেস্ক :

জামালপুরে আপত্তিকর অবস্থায় একাদশ শ্রেণির ছাত্রীর সঙ্গে হাজরাবাড়ী অনার্স কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র দেলোয়ার হোসেন রনিকে হাতেনাতে আটক করা হয়েছে।  

রোববার (২৯ নভেম্বর) রাত ২টার দিকে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বংশী বেলতৈল এলাকায় ঘটনাটি ঘটে। মেয়েটি রনির বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, হাজরাবাড়ী অনার্স কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র দেলোয়ার হোসেন রনির সাথে মেলান্দহের মালঞ্চ মহিলা মাদরাসার একাদশ শ্রেনির এক ছাত্রীর সাথে চারবছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল।

রোববার রাত ২টায় দেলোয়ার হোসেন রনি বংশী বেলতৈল এলাকায় ঐ ছাত্রীর বাড়ির কাছেই একটি বাগানে আপত্তিকর অবস্থায় তাদের দুইজনকে স্থানীয় কয়েকজন হাতেনাতে ধরে ফেলে। ছেলের পরিবার বিয়ের কথা বলে মেয়ের আত্মীয় বাড়ি থেকে রনিকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন।

এ ঘটনায় ওই কলেজ ছাত্রী জানায়, আমার সাথে রনির ৪ বছরের প্রেমের সম্পর্ক। সম্পর্ক হওয়ার পর থেকে আমরা কাছে যাওয়া আসা করি। গতরাতে আমার সাথে প্রতিদিনের মতোই ফোনে কথা হয়। কথার এক পর্যায়ে সে আমাকে বাগানে দেখা করতে বলে। আমি তার সাথে দেখা করতে গেলে বাড়ির পাশের গরুর খামার মালিক মিয়ন ও তার সাথে কয়েকজন আমাদের দুইজনকে ধরে ফেলে।

মেয়েটির বাবা জহুরুল ইসলাম জানান, তাদের আটক করার পর দুইজনকে ধরে আমার বাড়িতে নিয়ে আসে। পরে ছেলের বাবাকে খবর দিলে রনির পরিবারের লোকজন আমার বাড়িতে আসেন। 

রনির বাবা ফজলু মিয়া জানতে পেরে বিয়ের কথা বলে তাদেরকে ঘোষেরপাড়া বাংলাবাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে তাদের বিয়ের প্রস্তুতি করেন। এসময় আত্মীয়ের বাড়ি থেকে রনি সুযোগ পেয়ে পালিয়ে যায়। আমার মেয়ে এখন রনির বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে।

গরু খামারি মিয়ন বলেন, আমি রাতে গরু পাহারা দেই। গভীর রাতে মানুষের সাড়া শব্দ পেয়ে বাহিরে বের হই। বাড়ির পাশে ব্রীজে দুইজনকে দেখতে পায়। পরে বাগান দিকে লক্ষ করলে আরও দুইজনকে দেখতে পায়। বাড়ির আরও লোকজন নিয়ে আমরা ওদের ধরে ফেলি।

এ বিষয়ে রনির মা জানায়, আমার ছেলে সারাদিন ইউটিউবের ভিডিও নিয়ে ব্যস্ত থাকে। আমাদের ঘরের কাজ চলছে। তার জন্য রনি বেলতৈল বাজারে একটি রুম ভাড়া নিয়ে থাকে। আমার ছেলে এই কাজ করছে বলে আমার মনে হয় না। এর পিছনে কারও ষড়যন্ত রয়েছে।

ঘোষেরপাড়া ইউনিয়নে চেয়ারম্যানের সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, এই বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলে ছেলের পক্ষ মীমাংশা হয়নি। তাছাড়া আমার আর কি করণীয়। তারা এখন আইনি ব্যবস্থা নিতে পারে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানায়, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930