সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নোয়াখালীতে ৮৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর সুধারাম থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (৫ ডিসেম্বর) বিকেল পর্যন্ত পৃথকস্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হচ্ছেন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পূর্ব জাফরপুর গ্রামের আবু তাহেরের ছেলে শরীফ হোসেন (২৮) ও সদর উপজেলার কালিতারা এলাকার জসিম উদ্দিনের ছেলে ফয়সাল (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল ৫টার দিকে কালিতারা বাজারে অভিযান চালায় সোনাপুর পুলিশ ফাঁড়ির এসআই ওমর ফারুক। এসময় ওই বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ ফয়সালকে আটক করা হয়। আটককৃত ফয়সালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের একটি মামলা রয়েছে।

এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার চরমটুয়া ইউনিয়নে অভিযান চালায় সুধারাম মডেল থানার এসআই আল মাহমুদ শরীফ। অভিযানকালে উদয় সাধুরহাট এলাকা থেকে মাদক কারবারি শরীফকে ৮৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

সুধারাম মডেল থানার ওসি মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শরীফকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। অপর আসামী ফয়সালকে রোববার কারাগারে প্রেরণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930