সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বেগমগঞ্জে আ.লীগ সভাপতি গুলিবিদ্ধ, আহত ১

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে উপজেলার শরীফপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের গফুর মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত (১০ ডিসেম্বর) বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের দিন স্থানীয় ফয়সাল গ্রুপের সাথে আ.লীগ নেতা বাহার উদ্দিনের সাথে কথাকাটির হয়। পরে কথা কাটাকাটির জের ধরে ফয়সালের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল শনিবার সন্ধ্যায় ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি বাহার উদ্দিনকে (৫৫) গুলি করলে সে পায়ে গুলিবিদ্ধ হয়। সে একই এলাকার মৃত সরু মিয়ার ছেলে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930