সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

দীর্ঘ বিরতির পর পর্দায় আসছেন পপি

বিনোদন ডেস্ক :

এক সময়ের জনপ্রিয় নায়িকা পপি আবার ফিরছেন পর্দায়। সবশেষ ২০১৮ সালে সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘সাহসী যোদ্ধা’ সিনেমাতে চুক্তিবদ্ধ হন তিনি। ইতোমধ্যে সিনেমাটির নির্মাণ কাজ শেষ। এখন শুধু মুক্তির অপেক্ষা। দীর্ঘ বিরতির পর আগামী বছরই পপিকে পর্দায়।

ইতোমধ্যে মুক্তির অনুমতি পেতে এটি জমা পড়ছে সেন্সর বোর্ডে। সবকিছু ঠিক থাকলে দুই এক সপ্তাহের মধ্যেই পপি অভিনীত ‘সাহসী যোদ্ধা’ নামের সিনেমাটি মুক্তির ছাড়পত্র পাবে।

অভিনেত্রী সাদিকা পারভিন পপি।

পপির সঙ্গে সিনেমাতে থাকছেন চিত্রনায়ক ইমন। করোনাভাইরাস আসার আগেই এর শুটিং শেষ করেছিলেন নির্মাতা। সম্প্রতি কারিগরি অংশের সব কাজ শেষ হয়েছে। চলতি মাসেই এটি সেন্সরে জমা হচ্ছে। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর এটির মুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে নিশ্চিত করেছেন পরিচালক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930