সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘নবাব এলএলবি’র পরিচালক মামুনসহ দুজন কারাগারে

বিনোদন ডেস্ক :

পর্ণোগ্রাফি আইনের মামলায় ‘নবাব এলএলবি’ সিনেমার পরিচালকসহ দুজনকে শুক্রবার (২৫ ডিসেম্বর) কারাগারে পাঠিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ দুজন হলেন- সিনেমাটির পরিচালক অনন্য মামুন এবং অভিনেতা শাহিন মৃধা।

শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

‘নবাব এলএলবি’ সিনেমায় পুলিশকে নিয়ে অশালীন সংলাপের অভিযোগে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তাদের আটক করা হয়। এরপর ডিবির পুলিশ পরিদর্শক কাজী মো. নাসিরুল মামুন রমনা থানায় পর্ণোগ্রাফি আইনে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পরই গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়।

সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন পরিচালক অনন্য মামুন। সিনেমাটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন। সিনেমাটিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন শাকিব খান ও মাহিয়া মাহি। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930