সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

দেশে করোনার টিকা পাবে না ‘যারা’

আকাশবার্তা ডেস্ক :

দুই শ্রেণির মানুষকে করোনার টিকা দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এক হচ্ছে, ১৮ বছরের কম বয়সীদেরকে করোনার টিকা দেয়া হবে না। দুই হচ্ছে, গর্ভবতীদের করোনার টিকা দেয়া হবে না।

এছাড়া বিভিন্ন রোগ থাকলেও টিকা দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এই সিদ্ধান্ত নেয়ার ফলে দেশে সাড়ে পাঁচ কোটি মানুষকেই টিকা দেয়া হচ্ছে না।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন জানিয়েছেন, এই নীতিমালা বিশ্ব স্বাস্থ্য সংস্থার করে দেয়া। তারা শুধু সেটা অনুসরণ করছেন মাত্র।

এসময় মন্ত্রী বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টিকা পেতে অনলাইনে নিবন্ধন করতে হবে।

এ ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলের মানুষের টিকা পেতে জটিলতা হবে কি না- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আমরা জেলা পর্যায়ে কমিটি করেছি। সেই কমিটির মাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে নিশ্চিত করা হবে।

বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকা প্রয়োগ শুরু হলেও বাংলাদেশে কবে শুরু হবে, সেটা এখনও নিশ্চিত নয়। সরকার অক্সফোর্ডের তিন কোটি টিকা আনতে চুক্তি করলেও এই টিকার চূড়ান্ত অনুমোদন এখনও পাওয়া যায়নি।

ফাইজার ও মডার্নার যে টিকা নানা দেশে প্রয়োগ করা হচ্ছে, সেগুলোর সংরক্ষণের অবকাঠামো দেশে নেই জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, তারা অক্সফোর্ডের টিকার অপেক্ষায়।

স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রিসভার সবশেষ বৈঠকে জানিয়েছেন, জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে এই টিকা আসতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930