সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

র‌্যাব-১১এর অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক :

একটি চোরাই মোটরসাইকেলসহ ইমাম হোসেন প্রকাশ ইমন (২০) নামে সংঘবদ্ধ চোরচক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-১১এর লক্ষ্মীপুর ইউনিটের সদস্যরা। সোমবার (২৮ ডিসেম্বর) তাকে বেগমগঞ্জ থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।

এরআগে রোববার নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার পদিপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটক ইমন ওই এলাকার মিঝি বাড়ীর জাহাঙ্গীর আলমের ছেলে।

র‌্যাব জানায়, ধৃত আসামি ইমনসহ সংঘবদ্ধ চোরচক্রের সদস্যরা সম্প্রতি বেগমগঞ্জ উপজেলার ভবভদ্রী গ্রামের একটি বাড়ি থেকে রাতে সুকৌশলে সুজুকি জিক্সার নামীয় একটি মোটরসাইকেল চুরি করে। পরে মোটরসাইকেলটির মালিক বেগমগঞ্জ থানায় চুরি সংক্রান্ত একটি জিডি করেন।

এই সূত্রে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা গোপনসূত্রে খবর পেয়ে সোনাইমুড়ি পদিপাড়া বাজারে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলটিসহ চোরচক্রের সক্রিয় সদস্য ইমনকে আটক করেন। এসময় জিজ্ঞাসাবাদে এই চক্রের অন্যান্য সদস্য মো. ওয়াজীদ হোসেন (২১) খলিলুর রহমান (৪০), মো. রবিন (২১), রুবেল প্রকাশ পাগলা রুবেল (২৭) ও মো. আজাদ প্রকাশ ইয়াবা আজাদ (২৭)সহ ৫জনের নাম প্রকাশ করেন।

র‌্যাব-১১এর লক্ষ্মীপুর ইউনিটের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সিনিয়র এএসপি মো. আবু ছালেহ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930