বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বাংলাদেশের শুরুটা কী তাহলে তকদীর দিয়েই!

বিনোদন ডেস্ক :

গল্পের শুরুটা হয় একজন লাশবাহী ফ্রিজার গাড়ির ড্রাইভার তকদীরকে নিয়ে। হঠাৎই নিজের গাড়িতে একটি অজ্ঞাত লাশ আবিষ্কার করে তকদীর। কী করবে ভেবে না পেয়ে সঙ্গী মন্টুকে নিয়ে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজতে থাকে তকদীর।

কিন্তু জটিলতা শুরু হয় যখন লাশটিকে মুন্সিগঞ্জে পৌঁছে দেওয়ার জন্য অজ্ঞাত এক ব্যক্তির ফোন আসতে শুরু করে। টিভিতে দেখানো নিখোঁজ সংবাদিক আফসানার ছবির সাথে লাশের চেহারার মিল দেখে তকদীর বুঝতে পারে চোরাবালিতে আটকে গেছেন তিনি। প্রতি মুহুর্তেই যেন বাড়তে থাকে জটিলতা। 

অবশেষে কী তকদীর এই জটিলতা ভেঙে বের হয়ে আসতে পারবে, না সাংবাদিক আফসানার খুনের অভিযোগে যেতে হবে জেলে?

এই সব প্রশ্নের উত্তর মিলবে বাংলাদেশের ওয়েব সিরিজ ‘তকদীর’এ। ওয়েব সিরিজটি ইন্ডিয়ার ওটিটি প্লাটফর্মে রিলিজ পেয়েছে। দর্শক চাহিদা মেটাতে হিন্দি ভার্সনেও ড্রাবিং করা হয়েছে। 

তকদীরের গল্পটি খুব নতুন না হলেও, গল্পের প্রতিটি মোড় আপনাকে ভাবতে বাধ্য করবে। পরিচালক সৈয়দ আহমেদ শাওকী খুব চালাকী করেই যেন পদে পদে গল্পের ভাঁজ খুলেছেন। একেবারে সব কিছু দেখাতে চাননি, বরং দর্শক কে একটু ভাবাতে চেয়েছেন।

মন্টু আর তকদীরের মতো দর্শকদের কাছেও ধীরে ধীরে জট খুলতে থাকে গল্পের। তবে শুরুতে ধীর গতিতে চলতে চলতে যেন শেষটা খুব দ্রুত শেষ হয়ে গেছে। যেখানে গল্পের একটা দুর্বলতা তৈরি হয়ে গেছে।

তবে এই কমতিটুকু ঢেকে গেছে অভিনেতাদের অসাধারণ অভিনয়ে। তকদীরের নাম ভূমিকায় চঞ্চল চৌধুরীর অভিনয় মন ছোঁয়া হলেও যেন সোহেল মন্ডলের মন্টু চরিত্রটাই রাজ করেছে সবার মনে। যতটুকু সময় পর্দায় সানজিদা প্রীতি এবং মনোজ কুমার প্রামানিক ছিলেন, ভালো ছিল। তবে তাদেরকে আর একটু দেখার বাসনা যেন থেকেই গেছে। এছাড়াও পার্থ বড়ুয়া, এজাজ বারী, ইন্তেখাব দিনার নিজেদের সেরাটা দিয়েছেন। সব মিলিয়ে এখন দুই বাংলাতেই ওটিটি মাতাচ্ছে তকদীর। 

তকদীর প্রমাণ করে দিয়েছে ভালো মানের গল্প, অভিনয় আমাদের দেশেও সম্ভব হতে পারে। শুধু প্রয়োজন প্রতিভাবানদের সুযোগ দেওয়া এবং ভালো গল্পগুলো বেছে নেওয়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১