সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

অভিনেত্রীকে বাড়িতে ডাকেন ডিরেক্টর, তারপর যা ঘটে….

বিনোদন ডেস্ক :

মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি যখন প্রথম ভারতে আসেন, সেই সময় মুম্বাইয়ের এক নামি কাস্টিং ডিরেক্টর তাকে ডেকে নিয়ে যান নিজের বাড়িতে। নোরাকে সেখানে ডেকে চিৎকার শুরু করেন ওই নারী।

তখন থেকেই তার মনে প্রশ্ন জাগে, ভারতে এসে বলিউডে ক্যারিয়ার গড়তে চাইলে সবার সঙ্গেই কি এই ধরনের ব্যবহার করা হয়! যদিও কোন কাস্টিং ডিরেক্টর তার সঙ্গে ওই ধরনের ব্যবহার করেন, তার নাম প্রকাশ্ করেননি এই মডেল-অভিনেত্রী।

তাকে ডেকে নিয়ে ওই নারী বলতে থাকেন, নোরার মতো অনেক অভিনেত্রী রয়েছেন বলিউডে। যাদের মধ্যে কোনও মেধা নেই। তাই নোরার মতো অভিনেত্রীকে ইন্ডাস্ট্রির কোনও প্রয়োজনও নেই। ওই কাস্টিং ডিরেক্টরের কথা শুনে কার্যত ভেঙে পড়েন নোরা ফতেহি। শুধু তাই নয়, তিনি কান্নারত অবস্থায় সেদিন ওই কাস্টিং ডিরেক্টরের বাড়ি চেড়ে চলে যান বলেও জানান নোরা ফাতেহি।

সম্প্রতি কারিনা কাপুর খানের চ্যাট শোয়ে হাজির হন নোরা ফাতেহি। কারিনার অনুষ্ঠানে হাজির হয়ে পুরানো এই ঘটনা প্রকাশ্যে আনেন নোরা। প্রথম যখন তিনি মুম্বাইতে আসেন, সেই সময় বলিউডের ওই কাস্টিং ডিরেক্টর যেভাবে তার সঙ্গে খারাপ ব্যবহার করে, চিৎকার করে ওঠেন নিম্নমেধার মানুষ বলে, সেই কথা মনে করে এখনও যেন শিউরে ওঠেন নোরা ফাতেহি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930