বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

৯৯৯ তে ফোন : ইটভাটা থেকে শিকল বাধা শ্রমিক উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

ইন্দুরকানীতে ৯৯৯ তে ফোন পেয়ে শিকল বাধা অবস্থায় পাঁচজন ইট ভাটার শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে থানা পুলিশ।

রোববার (১০ জানুয়ারি) ৯৯৯ তে ফোন পেয়ে ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার চন্ডিপুর এলাকার নিয়াজ ব্রিক্স ইন্ডাষ্টি ইট ভাটা অফিস ঘর থেকে শিকল বাধা অবস্থায় পাঁচজন শ্রমিককে উদ্ধার করা হয়। এরা হলেন সাতক্ষীরা জেলার বংশীপুর গ্রামের মোঃ রাশেদুল ইসলাম (১৮), মোঃ শুকুর আলী (২৮), মফিজুর রহমান কাজল (৩৮), সাগর হোসাইন শামিম (৩৯) ও একই জেলার শ্যামনগর থানার আলী রাজ হোসেন সর্ব। পরে তাদের অভিভাবকদের কাছে ফেরৎ দেওয়া হয়।

এ ব্যাপারে শ্রমিক মোঃ রাশিদুল ইসলাম ইন্দুরকানী থানায় পাঁচজনকে অভিযুক্ত করে একটি মামলা করেন। মামলা সূত্র জানা যায়, নিয়াজ ব্রিকস ইন্ডাষ্টি ইট ভাটা কর্তৃপক্ষ ও লেবার সরদার মিলিয়া দীর্ঘদিন ধরে গভির রাতে ঘুম থেকে তুলে কাজে বাধ্য করে তাদের। রাত জেগে কাজ না করায় তাদের শারিরীক নির্যাতন চালায়। রাতে শিকল দিয়ে বেধে রাখে এবং দিনে কাজ করায়।

এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, ৯৯৯ তে ফোন পেয়ে চন্ডিপুর এলাকায় নিয়াজ ব্রিকস ইন্ডাষ্টি ইট ভাটার পাঁচ শ্রমিক শিকল বাধা অবস্থায় উদ্ধার করেন ও অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। বাকী অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০