সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

দলে ডাক পেয়েও উইন্ডিজ সিরিজে অনিশ্চিত ইমন

স্পোর্টস ডেস্ক :

কিছু দিন আগে উইন্ডিজ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবে। ওয়ানডে প্রাথমিক দলে ডাক পাওয়া পারভেজ হোসেন ইমন উইন্ডিজ সিরিজে অনিশ্চিত হয়ে গেছেন। কারণ পুরনো কুঁচকির চোটে ছিটকে গেছেন ১৮ বছর বয়সী এই টপঅর্ডার ব্যাটসম্যান।

তবে ইমনের জায়গায় নতুন কাউকে নেয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইমনের চোট নিয়ে বিসিবি চিকিৎসক মনজুরুল ইসলাম চৌধুরী বলেন, ‘তার কুঁচকির ব্যাথাটা পুরনো। সেটা হঠাৎই আবার বেড়েছে। তাকে সাত দিনের বিশ্রাম দেয়া হয়েছে। গতকালই তার পরীক্ষা করা হয়েছে। ইমনকে পর্যবক্ষণে রাখা হয়েছে।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৪২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে নজর কেড়েছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। মাত্র ১০টি লিস্ট এ ম্যাচ খেলা ইমনকে আরেকটু দেখতে চেয়েছিলেন নির্বাচকরা। তাকে মূলত রাখা হয়েছিল ১৪ ও ১৬ জানুয়ারির দুই প্রস্তুতি ম্যাচের জন্য। বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচ দুটি খেলবে বিকেএসপিতে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930