শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বিয়ের পর রোজা রাখি, নামাজও পড়ি : অপু

বিনোদন ডেস্ক :

চিত্রনায়িকা ও শাকিবপত্নী অপু বিশ্বাস বলেছেন, বিয়ের পর আমি রোজা রাখছি, নামাজও পড়ছি। আমাকে কেউ নামাজ পড়া শেখায়নি। আমি নিজেই বই পড়ে নামাজ শিখেছি।’তিনি বলেন, ‘২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পরের বছর থেকে প্রতি রমজানে আমি রোজা রাখি, নামাজ পড়ি শাকিবও রোজা রাখে। তার কাছ থেকে রোজা রাখার উৎসাহ পেয়েছি। তবে তখন তো গোপনে রোজা রাখতাম। এখন প্রকাশ্যে রোজা রাখছি। কারণ এর আগে কেউ জানত না যে বিয়ের কারণে আমি মুসলমান হয়েছি। ২০১০ সাল থেকে নামাজও পড়তে শুরু করেছি।’

শাকিবের সঙ্গে বিয়ের কাবিনে অপু বিশ্বাস নিজের নাম পরিবর্তন করে রাখেন অপু ইসলাম খান। নাম প্রসঙ্গে অপু বলেন, ‘আমি সব সময় অপু বিশ্বাস নাম নিয়ে সবার মাঝে বেঁচে থাকতে চাই। কারণ এই নামেই আমি পরিচিত। আর অপু ইসলাম খান আমার নতুন জীবনের নাম। এই নামও আমি পছন্দ করি।’

রোজা পালনের পাশাপাশি অপু তার একমাত্র সন্তান আব্রাম খান জয়কে দেখভাল করছেন। একই সঙ্গে পুনরায় চলচ্চিত্রে ফেরার জন্য জোর প্রস্তুতি নিয়ে জিম করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১