সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

অভিষেকে দুর্দান্ত সেঞ্চুরি আফগান ব্যাটসম্যানের

স্পোর্টস ডেস্ক :

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অভিষেকেই ঝড়ো সেঞ্চুরি করেছেন আফগানিস্তানের ১৯ বছর বয়সী ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই তিন অঙ্কের দেখা পেয়েছেন এই মারকুটে ব্যাটসম্যান।

আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং করতে নামে আফগানিস্তান। দলকে দুর্দান্ত সূচনা এনে দেন গুরবাজ ও জাবেদ আহমাদি। ২২ ওভার ব্যাটিং করে দুজনে মিলে গড়েন ১২০ রানের জুটি। ৩৮ রান করে জাবেদ সাজঘরে ফিরলেও দুর্দান্ত শতক তুলে নেন গুরবাজ। ১১৫ বলে শতকে পৌঁছেন তিনি।

শতকের পর আরও বেশি মারকুটে হয়ে পড়েন ১৯ বছর বয়সী গুরবাজ। ব্যক্তিগত শেষ ১২ বলে আরও ২৭ রান করেন এই ডানহাতি। শেষ পর্যন্ত ১২৭ বলে ১২৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।

সূত্র : ক্রিকবাজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930