সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মান্দারীতে কাভার্ডভ্যান চাপায় সিএনজি চালক নিহত

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

জেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারীতে কাভার্ড ভ্যানের চাপায় মো. সুমন (৩০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। শনিবার (২৩ জানুয়ারী) সকালে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মান্দারী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মান্দারী ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি কাভার্ড ভ্যান মান্দারী বাজার ব্রিজের উপর উঠার সময় কাটিং শেপ ভেঙে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলে আসে। এ সময় সিএনজি স্ট্যান্ডে সুমন তার সিএনজি অটোরিকশা পার্কিং করে দাঁড়িয়ে ছিলেন। কাভার্ড ভ্যানটি সুমনকে চাপা দিলে সুমন ঘটনাস্থলেই মারা যায়। তার মাথা কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে যায়। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে কাভার্ড ভ্যানটির গতিরোধ করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিজয় প্রসাদ রায় জানান, নিহত চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সিএনজি এবং কাভার্ড ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930