সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বাংলাদেশে তৈরি হবে স্যামসাং মোবাইল : পলক

তথ্য প্রযুক্তি ডেস্ক : 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী বছর থেকে স্যামসাং মোবাইল ফোন আর আমদানি করা হবে না, দেশেই তৈরি করা হবে।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা এলাকায় ফেয়ার গ্রুপের স্যামসাং এসি কারখানার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ফেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব ভাইয়ের সাহসী নেতৃত্বে গত দুই বছরে স্যামসাং এখানে প্রায় ১৫ লাখ মোবাইল ফোন সেট তৈরি করেছে। আগামী বছর থেকে এ কারখানা ২৫ লাখ মোবাইল ফোন তৈরি করবে। আগামী বছর থেকে বাংলাদেশে আর কোনো স্যামসাং মোবাইল আমদানি হবে না। এমনকি এস-২১ ফোন তৈরি করছে। আগামী দুই-এক বছরের মধ্যে স্যামসাংয়ের টিভি, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার ও স্মার্টফোন কেবল বাংলাদেশে তৈরিই হবে না, বিদেশে রফতানিও শুরু হবে। অল্পদিনের মধ্যেই আমরা ডিজিটাল ডিভাইস রফতানিকারক দেশে পরিণত হবো।

২০০৪ সালে স্যামসাং বাংলাদেশে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকারের অসহযোগিতা ও হাওয়া ভবনের অনৈতিক প্রস্তাবের কারণে স্যামসাং সেই বিনিয়োগ বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে ভিয়েতনামে করে। যার ফলে ভিয়েতনামে গত ১৫ বছরে এক লাখ ৬০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। সারা বিশ্বে তারা রফতানি করে ৭০ বিলিয়ন ডলার আয় করছে। যা বাংলাদেশের করার কথা ছিলো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল ডিভাইস উৎপাদন করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছেন। যার ফলে আইসিটি খাতে ১৫ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। আইসিটি খাতে সফটওয়্যার, হার্ডওয়্যার রফতানি করে এক বিলিয়ন ডলার আয় করেছে। যা ২১ সালে ২০ লাখ পর্যন্ত বৃদ্ধি করা হবে। ২০২৫ সালে আইসিটি খাত থেকে পাঁচ বিলিয়ন ডলার আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি সনদপত্র শিক্ষার ওপর গুরুত্ব না দিয়ে কর্মমুখি শিক্ষার ওপর নজর দেওয়া আহ্বান জানিয়ে বলেন, দক্ষতা নির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে দক্ষ জনবল গঠন করে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হবে। দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে নরসিংদীতে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিওবেশন সেন্টার ও হাইটেক পার্ক গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে অনেকের মধ্যে কোরিয়ার রাষ্ট্রদূত এইচ ই লি জ্যাং কেয়ান, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম এবং নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের বাবস্থাপনা পরিচালক হয়্যানসাং উ, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের প্রাক্তন বাবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, ডিরেক্টর মুতাসিম দাইয়ান, উপদেষ্টা মেজর জেনারেল হামিদ আর. চৌধুরী, চিফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন, ডিরেক্টর অপারেশন ফিরোজ মোহাম্মদ, হেড অফ মার্কেটিং জে. এম. তসলিম কবীরসহ সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, স্যামসাং এবং ফেয়ার গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে ফেয়ার গ্রুপের তত্ত্বাবধানে পরিচালিত স্যামসাং টানা তিন ঘণ্টা ধরে কারখানা এলাকা পরিদর্শনকালে সেখানে কর্মরত কর্মীদের সঙ্গে আলাপ করেন পলক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930