সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রামগঞ্জে খায়ের পাটোয়ারী আবারও মেয়র নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :

রামগঞ্জ পৌরসভার নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মেয়র পদে বিপুল ভোটে আবারও নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী। তিনি ভোট পেয়েছেন ১৬৫২১, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের মো. তোফাজ্জল হোসেন বাচ্চু পেয়েছেন ২২৮৬ ভোট। শনিবার (৩০ জানুয়ারি) ভোট গণনা শেষে রাত ৯টায় উপজেলা পরিষদ হলরুমে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্ণিং কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন। এছাড়া মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হাত পাখা প্রতীকে ৭৫৬ ও জাতীয় পার্টির মোহাম্মদ মহসীন নাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৫ ভোট।

এদিকে সংরক্ষিত কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে ফারজানা মজুমদার জনি, ৪,৫,৬ নং ওয়ার্ডে দিলশাত নয়ন, ৭.৮,৯ নং ওয়ার্ডে ফাতেমা আক্তার নির্বাচিত হন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১নং (সোনাপুর) ওয়ার্ডে মো. ফয়সাল মাল, ২নং (বাঁশঘর) ওয়ার্ডে আবু সুফিয়ান ভূইয়া, ৩নং (রতনপুর-আউগানখীল) ওয়ার্ডে রাশেদ আলম, ৪নং (কলচমা) ওয়ার্ডে মনির হোসেন, ৫নং (নন্দনপুর-সাতারপাড়া) ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ৬নং (কাজিরখীল) ওয়ার্ডে মামুন আখন্দ, ৭নং (আঙ্গারপাড়া) ওয়ার্ডে মেহেদী হাসান শুভ, ৮নং (টামটা) ওয়ার্ডে সহিদ উল্যা, ৯নং (শ্রীপুর-অভিরামপুর) ওয়ার্ডে মেহেদী হাসান সুমন নির্বাচিত হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930