সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

আইন আদালত ডেস্ক : 

ঢাকার আব্দুল্লাহপুরে নিজের ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের দায়ে এক রিকশা চালককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বয়স কম হওয়ায় আসামিকে আমৃত্যু কারাদণ্ড না দিয়ে সংশোধনের সুযোগ দিতে যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মোছা. কামরুন্নাহার এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামি কামাল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে। দণ্ডিত কামাল হোসেনের বাড়ি খাগড়াছড়ির ভুইপাড়া এলাকার জালিয়াপাড়া গ্রামে।

মামলার নথি থেকে জানা যায়, ধর্ষণের শিকার মেয়েটি আসামি কামাল হোসেনের প্রথম ঘরের সন্তান। বছর আটেক আগে মেয়েটির মায়ের সঙ্গে কামালের বিচ্ছেদ হয়। এরপর থেকে খাগড়াছড়িতে নানির কাছে থাকত ওই কিশোরী।

এদিকে কামাল হোসেন পরে লিপি বেগম নামে আরেকজনকে বিয়ে করেন। ২০১৯ সালের এপ্রিল মাসে কামাল তার মেয়েকে খাগড়াছড়ি থেকে রূপনগর আবাসিক এলাকায় তাদের বস্তিতে নিয়ে যান। এ নিয়ে লিপি বেগমের সঙ্গে তার ঝগড়াও হয়।

পরে মেয়েকে নিয়ে আব্দুল্লাহবাগ এলাকায় একটি ভাড়া বাসায় ওঠেন কামাল। ৪ মে ও ৫ মে সেখানে তিনি নিজের সন্তানকে ধর্ষণ করেন। মেয়েটি তখন ভয়ে-লজ্জায় খাগড়াছড়িতে তার মামার বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করে। পথে পুলিশ তাকে উদ্ধার করে।

পরে মেয়েটি নিজে বাদী হয়ে বাড্ডা থানায় তার বাবার বিরুদ্ধে মামলা করে। পুলিশ কামালকে গ্রেপ্তার করার পর দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে কামাল হোসেন দোষ স্বীকার করে জবানবিন্দ দেন। এর পর থেকেই তিনি কারাগারে আছেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আফরোজা ফারহানা অরেঞ্জ বলেন, আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। মামলার অন্যান্য আলামত এবং ডিএনএ আসামির সঙ্গে মিলে গেছে। রায়ে তাকে পুরনো আইনের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930