সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

তেল মালিশের ফাকে গৃহবধূকে ধর্ষণ

এক্সক্লুসিভ ডেস্ক : 

নারায়ণগঞ্জের বন্দরে চিকিৎসার নামে তেল মালিশের কথা বলে গৃহবধূকে ধর্ষণ করেছেন কামাল মিয়া (৫৮) নামে এক ভণ্ড কবিরাজ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় গৃহবধূর স্বামী গৌতম সরকার বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার লম্পট ভণ্ড কবিরাজ কামাল মিয়ার সাথে গৌতম সরকারের পূর্ব পরিচয় থাকায় বাড়িতে আসা যাওয়া করতেন।

বিয়ের দুই বছর অতিক্রম হলেও সন্তান না হওয়ায় ওই গৃহবধূর স্বামী কবিরাজ কামাল মিয়াকে বিষয়টি জানান। চিকিৎসা দিলে সন্তান হবে বলে ওই দম্পতিকে আশ্বস্থ করেন কবিরাজ কামাল। পরে ওই কবিরাজের কাছে স্ত্রীর চিকিৎসা করাতে রাজি হন স্বামী।

এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গৃহবধূর ঘরে আসে কবিরাজ কামাল। গৃহকর্তার অনুপুস্থিতিতে ওই গৃহবধূকে ঝার-ফু দিয়ে বিছানায় শুতে বলে। পরে তাকে তেল মালিশের কথা বলে মুখ চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যান।

এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোদ্দাচ্ছের হোসেন জানান, গৃহবধূর স্বামী বাদি হয়ে লিখিতভাবে ধর্ষণের অভিযোগ দিয়েছেন। ঘটনার সত্যতা পেয়ে আমরা তার অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করেছি। আসামি আত্মগোপন করে আছে। তাকে গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় অভিযান চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031