সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সেলুন ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সুজন চন্দ্র দাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মান্দারী পূর্ববাজার এলাকায় নোয়াখালী-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুজন স্থানীয় মটবী গ্রামের জগদীস চন্দ্র দাসের ছেলে, তিনি পেশায় একজন সেলুন ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নোয়াখালী-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পূর্ব দিক থেকে একটি মোটরসাইকেলযোগে সুজন ও তার দুই বন্ধু সদর উপজেলার মান্দারী বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় দ্রুতগামী একটি ট্রাক। পরে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুজনের। মোটরসাইকেল আরোহী অপর দুজন আহত হন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক কাউছার আহমেদ জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930