সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

কামারহাট বাজার কমিটিতে সভাপতি সোলাইমান, সম্পাদক মহিন নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জস্থ কামারহাট বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি পদে সোলাইমান হোসেন (৪০ ভোট) ও সাধারণ সম্পাদক পদে মো. মহিন উদ্দিন (৩৯ ভোট) নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে রিপন চৌধুরী ৩৩ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম বাহার ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন এবং বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে মো. মোহন ও সাংগঠনিক ঈমাম হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে নির্ধারিত সময়ের আগেই দুপুর ১২টায় সম্পন্ন হয়। নির্বাচনে ৭৭ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন- নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার সুভাষ চন্দ্র কর্মকার।

এসময় চন্দ্রগঞ্জ থানার এএসআই ফখরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নির্বাচনে শান্তি, শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930