সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘের নতুন সভাপতি সোমালিল্যান্ড নাগরিক হোসনী

এক্সক্লুসিভ ডেস্ক : 

১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশেষ দিনে, ‘কেও পাবে, কেও পাবে না তা হবে না তা হবে না’ স্লোগানকে সামনে রেখে প্রেমের সুষম বন্টন করার লক্ষ্য নিয়ে প্রেম বঞ্চিতদের নিয়ে গঠিত হওয়া সংগঠন ‘বাংলাদেশ প্রেমবঞ্চিত সংঘ’ এর ২০২০-২১ সালের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে প্রথমবারের মত বিদেশি কোনো নাগরিক সংগঠনটি গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। নতুন এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোমালিল্যান্ড নাগরিক তামের হোসনী। এছাড়া আবদুল্লাহ আহমেদকে নতুন এই কমিটির সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সদ্য বিদায়ী সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল সুমন ও সাধারণ সম্পাদক মনির মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, ১৪ ফেব্রুয়ারীকে ঘিরে সংগঠনটি বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ সমাবেশ। এই দিবসের বিরুদ্ধে গণ স্বাক্ষর কর্মসূচি এবং দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবস্থানরত সুবিধাবঞ্চিত শিশু এবং বৃদ্ধদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি।

সংগঠনের নবনির্বাচিত নেতারা বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘের সাথে সকলকে একাত্ম হবার আহবান জানিয়েছেন। তারা বলেন, সমাজ থেকে সকল প্রেম ভিত্তিক অসম বন্টনকে তুলে দিয়ে সবার জন্য প্রেম নামক বাণীকে ছড়িয়ে দেবার লক্ষ্যেই তাদের যাত্রা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031