সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ইসলামে অন্যের বউকে বিয়ে করা জায়েজ? কী বললেন মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী

এক্সক্লুসিভ ডেস্ক :

ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষটির সাথে ঘর বাধলেও, সেই মানুষটি যে অন্য কারো ঘরণী এই জটিলতায় পড়েছেন ক্রিকেটার নাসির হোসেন। তবু সব জেনে শুনেও নাসির রাকিবের ঘরের ঘরণী তামিমাকে ছাড়তে পারেননি নাসির। ইসলামিক মতে জাঁকজমকভাবে তামিমাকে নিজের করে নেন তিনি। তবে সিনেমার গল্পের মতোই টুইস্ট আসে নাসির-তামিমার ভালোবাসার গল্পে। এই জুটির ভালোবাসায় ভিলেন ভাই, বাবা কিংবা পরিবার নয়, তামিমার স্বামী। ঠিক যেন সিনেমার গল্পকেই সত্যি করেছেন নাসির।

তবে গল্প হলে হয়তো এতো জটিলতা এবং বিতর্কের মাঝে পড়তে হতো না এই জুটিকে। হয়ে যেত হ্যাপি এন্ডিং। কিন্তু বাস্তবতা যে কঠিন। সেই বাস্তব জটিলতায় দিন কাটছে এখন নাসির-তামিমার জুটির। তালাক না দিয়ে বিয়ে এবং কণ্যা সন্তানের কথা প্রকাশ্যে আসার পর নাসির-তামিমার বিয়ে ইসলামি শরীয়ত মতে বৈধ হয়েছে কি-না সেটা নিয়েও উঠছে প্রশ্ন। এমনকি এ ঘটনায় আইনি মারপ্যাঁচে ৫ বছরের জেল হতে পারে নাসিরের এবং তামিমার হতে পারে ৭ বছরের।

ইতোমধ্যেই কয়েকজন আইনজীবী নাসির ও তামিমার বিতর্কিত বিয়ে নিয়ে তাদের আইনি মতামত দিয়েছেন। এমনকি নাসিরের বিয়ের বিষয়টি স্থান পেয়েছে ওয়াজ-মাহফিলের আলোচনাতেও। ঝিনাইদহে একটি ওয়াজে পবিত্র কোরআনের আলোকে অন্যের বউ বিয়ে নিয়ে মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী তার মতামত দিয়েছেন। ইতোমধ্যে ইউটিউব ও ফেসবুকে সেই ভিডিওটি ভাইরাল হয়েছে।

নাসির-তামিমার বিয়ে প্রসঙ্গ টেনে তিনি বলেন, নারীদের দোষ আগে দেবেন নাকি পুরুষের দোষ আগে দেবেন? সমাজের অবস্থা এমন হয়ে গেছে বউ তুমি কার? বউ একজনের আছে এরপরও আরেকজনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন।  এগুলো নারী নাকি বেহায়া ডাইনি।

পবিত্র কোরআনের সূরা নুরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুশ্চরিত্রবান নারীর জন্য দুশ্চরিত্র পুরুষ, দুশ্চরিত্রবান পুরুষের জন্য দুশ্চরিত্র নারী।

তিনি বলেন, আমার কাছে ২০টি এসএমএস ও ১০০টি কল আসছে, সবাই জানতে চেয়েছেন- হুজুর পালিয়ে অন্যের বউ বিয়ে করা জায়েজ নাকি হারাম। অন্যের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করা জায়েজ নাই। এ ধরনের কাজ যারা করে তাদের বিয়ে হবে না, তাদের বিয়ে বাতিল। অন্য আলেম ওলামাদের কাছ থেকে ফতোয়া নেবেন। অন্যের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করলে এ বিয়ে হবে না।  শুধু তাই নয়, তিনি একজন মুসলমান ভাইয়ের হক নষ্ট করেছেন। এজন্য তার ডবল গুণাহ হবে।

সব মিলিয়ে নাসির-তামিমার বিয়ে শেষ পর্যন্ত কোন দিকে মোড় নিবে, রাকিবের নেওয়া আইনি পদক্ষেপ কতটুকু কার্যকারি হয় এই নিয়েই চলছে জল্পনা-কল্পনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930