সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন দাগনভূঞার পূজা রানী

আকাশবার্তা ডেস্ক :

দাগনভূঞা উপজেলার জগতপুর গ্রামের সুনীল চন্দ্র দাস ও বিউটি রানী দাসের মেয়ে পূজা রানী দাস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে তার নাম রাখা হয়েছে মোসাম্মেদ রাইসা রিপন।

ঠাকুরগাঁও নোটারি পাবলিক কর্তৃক এফিডেভিট উল্লেখ করেছে, আমি ধর্মীয় প্রতিজ্ঞা পূর্বক ঘোষণা করিতেছি যে, আমি প্রাপ্তবয়স্ক সাবালক ব্যক্তি আমার নিজের ভবিষ্যত জীবন সম্পর্কে ভালো-মন্দ বুঝার যথেষ্ট জ্ঞান আমার আছে, ইহা আমার জ্ঞান ও বিশ্বাস মতে ইসলাম সত্য। সনাতন হিন্দু ধর্মের আচার,অনুষ্ঠান, রীতিনীতি আমার কাছে ভালো লাগে না।

পাশাপাশি ইসলাম ধর্মের বিভিন্ন অনুষ্ঠানে জীবন-যাপন রীতিনীতি সামাজিক জীবন আমার নিকট ভালো লাগে। সেই হিসেবে আমি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হইয়া পড়ি এবং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান হইতেছে মর্মে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করি। ইহা আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য।

আমি প্রতিজ্ঞা পূর্বক আরো ঘোষণা করিতেছি যে, আমি ইসলাম ধর্ম গ্রহণ গ্রহণের সিদ্ধান্তের পর স্থানীয় মৌলভী সাহেবের মাধ্যমে শিক্ষা নিয়ে মুখে কলেমা তাইয়েবা (লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এক আল্লাহকে মুখে স্বীকার করিয়া অন্তরে বিশ্বাস স্থাপন করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

আমি আমার নাম পূজা রানী দাস ত্যাগ করিয়া ইসলাম ধর্মের নতুন নাম মোসাম্মেদ রাইসা রিপন গ্রহণ করেছি। এখানে আমি সর্বত্র মুসলমান হিসেবে মোহাম্মদ রাইসা রিপন নামে পরিচিত হইবো এবং আমার যাবতীয় কাগজপত্র নাম পরিবর্তন করেছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930