বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

মৃত্যু না হওয়ায় মৃত্যুর আশা ছেড়েছেন তিনি

এক্সক্লুসিভ ডেস্ক : 

মানুষ মরণশীল। একদিন প্রত্যেক মানুষকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই কথাটা অমোঘ সত্য। তবে সুন্দর এ ভুবনে কে-ই বা মরতে চায়।

কিন্তু অবাক হলেও সত্য, এক বৃদ্ধ ১৮৪ বছর বয়সেও মারা যাননি। তিনি মৃত্যুর আশা ছেড়েও দিয়েছেন!

এ বৃদ্ধের নাম মহাশতা মুরাসি। ১৮৩৫ সালে ভারতের বেঙ্গালুরুতে জন্ম। তার সন্তানরা, এমনকি নাতি-নাতনিরাও বেঁচে নেই। কিন্তু মৃত্যু এখন পর্যন্ত তাকে গ্রাস করতে পারেনি। বৃদ্ধ বলেন, যম বোধ হয় আমাকে নিতে ভুলে গেছে।

ওই বৃদ্ধ এক সংবাদমাধ্যমকে দুঃখ করে বলেন, আমার চোখের সামনে আমার বহু নাতি-নাতনিদের মরে যেতে দেখেছি। কিন্তু আমাকে আজ পর্যন্ত মৃত্যু গ্রাস করতে পারেনি। বর্তমানে এই বৃদ্ধ মৃত্যুর আশা ছেড়ে দিয়েছেন! তবে শেষ জীবনে তার ইচ্ছে, বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া।

রেকর্ড বলছে, এর আগে গিনিস ওয়ার্ল্ড বুকে প্রবীণ ব্যক্তি হিসেবে ফ্রান্সের জিয়ানে লুইস কালমেন্ট নাম লিখিয়েছেন। ১২২ বছর বেঁচে এ রেকর্ড গড়েন তিনি। ১৮৭৫ সালে জন্ম নেয়া জিয়ানে লুইস কালমেন্ট ১৯৯৭ সালে মারা যান।

এক প্রতিবেদনে বলা হয়েছে, মহাশতা মুরাসির জন্ম ১৮৩৫ সালের ৬ই জানুয়ারি। এই হিসাব অনুযায়ী তার বয়স ১৮৪। তবে তার জন্মের কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি।

এই ব্যক্তি শেষবার ১৯৭১ সালে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। তিনিও মারা গেছেন। বৃদ্ধ বয়সে তার শুধু একটাই চাওয়া- বিশ্বের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তির স্বীকৃতি পাওয়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১