সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে বসতঘর মেরামতের জন্য ঢেউটিন উপহার পেল দৃষ্টিপ্রতিবন্ধী জসিম

নিজস্ব প্রতিবেদক :

জরাজীর্ণ বসতঘর মেরামতের জন্য নগদ অর্থ ও ঢেউটিন উপহার পেয়েছেন লক্ষ্মীপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জসিম উদ্দিন। মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোশারেফ হোসেন এ উপহার সামগ্রী তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম খাঁন, সাংবাদিক সাগর ওয়াহিদ ফরহাদ, আব্দুল মালেক নিরব ও অফিস সহকারি রেজাউল করিম।

জসিম উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা গ্রামের চা দোকানি শামছুল হকের ছেলে। সে দৃষ্টিহীন হয়েও স্নাতক শেষ করে বর্তমানে স্নাকোত্তরে পড়াশোনা করছেন।

দৃষ্টিপ্রতিবন্ধী জসিম হোসেন বলেন, দীর্ঘদিন থেকে জরাজীর্ণ একটি টিনের ঘরে বসবাস করে আসছি। কয়েকবার উপজেলা চেয়ারম্যান ও বিভিন্œ অফিসে আবেদন করেও ঘর পাইনি। সম্প্রতি জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ স্যারের কাছে নতুন ঘরের জন্য আবেদন করি। সে আবেদনের প্রেক্ষিতে আজ নগদ সহায়তা ও ঢেউটিন উপহার পেয়েছি। যা দিয়ে ঘর মেরামত করতে পারবো। আজ আমি অনেক খুশি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী জসিম হোসেন একটি নতুন ঘরের জন্য আবেদন করেন। কিন্তু বরাদ্দ না থাকায় সাময়িক মেরামতের জন্য জেলা প্রশাসকের নির্দেশে, তাকে নগদ ৬ হাজার টাকার চেক ও ২ বান ঢেউটিন উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতে বরাদ্দ আসলে নতুন ঘরের ব্যবস্থা করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930