রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

মঙ্গলবার রমজান শুরুর ঘোষণা মিশর ও লেবাননের

ধর্ম ডেস্ক :

মিশর ও লেবাননে ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে মুসলিম জাতির পবিত্র রমজান মাসের রোজা পালন শুরু হবে। এ দুই দেশের ধর্মীয় কর্তৃপক্ষ রোববার এমন ঘোষণা দিয়েছে। খবর এএফপি’র।

আরব বিশ্বের সবচেয়ে জনবহুল এ দেশের ধর্ম বিষয়ক বিভিন্ন নির্দেশ জারি করা প্রতিষ্ঠান ইজিপ্ট’স দার আল-ইফতা বলেছে, ‘১৩ এপ্রিল হবে রমজানের প্রথম দিন।’

এদিকে লেবাননের সুন্নি মুসলমানদের শীর্ষ নেতা গ্র্যান্ড মুফতি শেখ আব্দল্লতিফ দারিয়ানও বলেন, মঙ্গলবার পবিত্র রমজান মাস শুরু হবে। চঁন্দ্র মাসের হিসাব এবং সরাসরি চাঁদ দেখার মাধ্যমে রমজান মাস শুরু হচ্ছে।

এদিকে ইসলাম ধর্মের দু’টি পবিত্র স্থানের হেফাজতকারী দেশ সৌদি আবর জানিয়েছে, রোববার নতুন চাঁদ দেখা যায়নি এবং নতুন চাঁদ দেখা কমিটি সোমবার রাতে এ ব্যাপারে আবারো বৈঠকে বসবে। রমজান মাসের রোজা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম । মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে নিজেকে বিরত রেখে রোজা পালন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১