সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রামগঞ্জে শ্বাসরোধে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ আটক

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগঞ্জে শাশুড়ি রহিমা বেগমকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তাহমিনা আক্তার (২৭) নামের এক পুত্রবধূকে আটক করেছে পুলিশ। তাহমিনা আক্তার নোয়াগাঁও ইউনিয়নের সাউধেরখিল গ্রামের মফিজুল ইসলামের মেয়ে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১টায় রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের নতুন মসজিদ বাড়ির (নোয়াবাড়ি) আবু তাহেরের ঘরে।

স্থানীয় সূত্রে ও রহিমা বেগমের আত্মীয়-স্বজন জানান, শাশুড়ি রহিমা বেগমের সাথে দীর্ঘদিন থেকে পারিবারিক বিরোধের জেরে একই ঘরে আলাদা চুলোয় রান্না করে খেতো দুবাই প্রবাসী মোঃ হুমায়ুন কবিরের স্ত্রী ও পুত্রবধূ তাহমিনা আক্তার। খুটিনাটি নিয়ে সংসারে অশান্তি ও প্রবাসী ছেলের কাছ থেকে কোন প্রকার সহযোগীতা না পেয়ে রহিমা বেগমের স্বামী আবু তাহের মিয়া (৭০) জীবিকার তাগিদে ঢাকার একটি বেকারীতে চাকরী নিতে বাধ্য হন।

বাড়ির লোকজন জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শাশুড়ি ও পুত্রবধূ দুজনে ঝগড়ায় লিপ্ত হয়। প্রতিদিনকার কলহ ভেবে বাড়ির লোকজন পাত্তা না দিয়ে যার যার কাজে ব্যস্ত থাকেন।

বসতঘরের দরজা বন্ধ থাকায় এবং হঠাৎ সবকিছু নিস্তব্ধ হওয়ায় বাড়ির লোকজনের কাছে বিষয়টি সন্দেহ হয়। এরপর বসতঘরের সামনে গিয়ে ডাকাডাকি করেও ভেতর থেকে কোন সাড়া না পেয়ে জানালার গ্লাস দিয়ে ভেতরে তাকিয়ে দেখেন শাশুড়ি রহিমা বেগমের লাশ খাটের উপর ও পুত্রবধূ তাহমিনা আক্তার মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন।

বাড়ির লোকজন স্থানীয় ইউপি সদস্যকে খবর দিলে তিনি রামগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে রাতেই সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামানিক ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা ওই বসতঘরের খাটের উপর থেকে শাশুড়ী রহিমা বেগম লাশ উদ্ধার করেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আমরা রহিমা বেগমের মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্ত শেষে বলা যাবে মূল ঘটনা।

এছাড়া আটককৃত পুত্রবধূ তাহমিনা আক্তারকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031