রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

ইফতারের আগ মুহূর্তে ‘আজান দেওয়ার’ বিজ্ঞাপন বন্ধের দাবি

আকাশবার্তা ডেস্ক :

রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে আজানের ধ্বনিযুক্ত ‘ট্যাং জুস’ এর বিজ্ঞাপন বন্ধের আবেদন জানিয়েছেন বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস)।

রোববার (২৫ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ডিএনসিআরপি) ঢাকা বিভাগীয় কার্যালয়ে এ সম্পর্কিত লিখিত আবেদন জমা দেওয়া হয়। সংস্থাটির পক্ষে আবেদনটি করেছেন নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ।

আবেদনে বলা হয়েছে, মাল্টিব্রান্ডস লিমিটেড তাদের পণ্য ট্যাং জুস এর একটি বিজ্ঞাপনে ইসলাম ধর্মের পবিত্র আজানের ধ্বনি (আল্লাহু আকবর) যুক্ত করে বিভিন্ন টেলিভিশনে প্রচার করছে। বিজ্ঞাপনটি বিশেষ করে ইফতারের কিছুক্ষণ আগে থেকে বেশি প্রচারিত হয়। এতে লাখ লাখ সম্মানিত রোজাদার যারা টেলিভিশনে আজান শুনে ইফতার করেন তারা বিভ্রান্ত হচ্ছেন।

এতে আরও বলা হয়, ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করতে হয়। সাধারণ মানুষ আজানকে ইফতারের সময় হিসেবেই জানে। এজন্য সঠিক সময় নির্বাচনে টেলিভিশনে প্রচারিত আজানকে বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করে সাধারণ মানুষ। কিন্তু আজানের ঠিক কিছু সময় আগে থেকে এমন বিজ্ঞাপন প্রচার করায় মানুষ বিজ্ঞাপনটিকে আজান মনে করে বিভ্রান্ত হচ্ছেন। বহু মানুষ বিভ্রান্ত হয়ে ইফতারের সময়ের আগেই ইফতার করে ফেলছে।

সংস্থাটি জানায়, শুধু বাণিজ্যিক স্বার্থে কয়েক কোটি ধর্মপ্রাণ মুসলমানের পবিত্র ইবাদত নিয়ে এমন হীন কার্যক্রমের বিষয়ে ভোক্তা সাধারণের মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আজানের ধ্বনিযুক্ত বিজ্ঞাপন প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে তারা।

সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ গণমাধ্যমকে বলেন, আমরা অভিযোগটি অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের কাছে দিয়েছি। উনি বলেছেন, এখন বিধিনিষেধের সময় শুনানি বন্ধ রয়েছে। ২৮ তারিখের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ডাকা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১