সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সাংবাদিকরা দেশ ও জাতির দর্পণ : শাহদাত হোসেন সেলিম

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লিবারেল ডেমোক্রেডিট পাটির (এলডিপি) সিনিয়র যুগ্ম মহাসচিব ও ২০ দলীয় জোটের শীর্ষনেতা মো. শাহদাত হোসেন সেলিম বলেছেন, সাংবাদিকরা দেশ ও জাতির দর্পণ।

একজন সাংবাদিকই পারে সমাজে যত অনাচার আছে তা মুক্ত করতে। তিনি বলেন, একটি আধুনিক ও স্বাবলম্বী বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

গত বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা শহরের নিজ বাসভবনে জেলা ও উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সন্মানে ইফতার মাহফিল পূর্ব সূধী সভায় এসব কথা বলেন।

২০ দলীয় জোটের নেতা শেখ মো. বদরুদ্দৌজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, ভালো কাজের স্বীকৃতি এবং মন্দ কাজের বিধিনিষেধ সকল স্তরে পৌছে দিতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে বেগম খালেদা জিয়া লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে তাকে জোটের শরীকদল হিসেবে ঘোষণা দেওয়ায় তিনি বেগম খালেদা জিয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930