সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

নারী সেজে ফোন-ফেসবুকে প্রেম, ছাত্রলীগের ৩ কর্মীসহ গ্রেপ্তার ৪

আকাশবার্তা ডেস্ক :

ফেনীর সোনাগাজীতে ফেসবুকে সুন্দরী নারীর ছবি দিয়ে দীর্ঘদিন প্রেম করে দেখা করার নাম করে মোবাইল ফোনে ডেকে নিয়ে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে চার ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় সোনাগাজী-কাশ্মীর বাজার সড়কের পৌরসভার চরগণেশ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতারক ছাত্রলীগকর্মীদের নাম – ইমাম হোসেন, মশিউর রহমান, ফখরুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিক।

ভুক্তভোগী আইয়ুব খান (২৮) সাজেদা ফাউন্ডেশন নামক একটি এনজিওর চট্টগ্রামের ভুজপুর শাখার অফিস সহকারী ও ভুজপুর থানার জজখোলা মহানগর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় ওই দিন রাতেই এনজিওকর্মী বাদী হয়ে ছাত্রলীগকর্মী ইমাম হোসেন, মশিউর রহমান, ফখরুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিকসহ অজ্ঞতানামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন। এর পর রাতেই ইমাম হোসেন, মশিউর রহমান ও ফখরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিরা ফেসবুকে নারীর ছবি ব্যবহার করে বিভিন্নজনকে বন্ধু হওয়ার আমন্ত্রণ জানান। এরপর তাদের সঙ্গে বন্ধুত্ব করে মোবাইল ফোন নম্বর নেন। ফোনে নারীকণ্ঠে কথা বলে সোনাগাজীতে ডেকে এনে জিম্মি করে টাকা, ফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে মারধর করে তাড়িয়ে দেন।

শুক্রবার আইয়ুবের সঙ্গেও একই ঘটনা ঘটে। ফোনে কল পেয়ে আইয়ুব আসামিদের বলা জায়গায় গেলে ইমাম, মশিউর, ফখরুল, ছিদ্দিকসহ পাঁচ থেকে ছয়জন তাকে আটক করে বেদম মারপিট করেন।

এ সময় তার কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ইমাম ও মশিউরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। অন্যরা পালিয়ে যান। পরে আহতাবস্থায় আইয়ুবকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আইয়ুব খানের দাবি, তাকে জিম্মি করে ১২ হাজার ৪০০ টাকা, একটি মোবাইল ফোনসহ তার সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ কিছু জিনিস ছিনিয়ে নিয়েছে আসামিরা। পরে তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে ফেলে চলে যান। বর্তমানে তিনি ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী বলেন, গ্রেপ্তার তিনজন ছাত্রলীগকর্মী। তবে তাদের কোনো পদপদবি নেই।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা একইভাবে আরও কয়েকজনের কাছ থেকে টাকাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031