সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

মোবাইলে কথা বলা, মেসেজ দেওয়া, ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়ছে

আকাশবার্তা ডেস্ক :

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে তিনি বাজেট উপস্থাপন করেন। এবারের বাজেটে বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

মন্ত্রীর প্রস্তাবিত বাজেট অনুযায়ী, মোবাইল সিম ব্যবহারের কর সেবা গ্রহণের বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।  এর ফলে মোবাইল ফোনে কথা বলা, বার্তা পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচ বেড়ে যাবে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, দেশীয় পণ্য সুরক্ষায় শুল্ক আরোপের ফলে আমদানি করা স্মার্টফোনের দাম আরেক দফা বাড়তে পারে।  এ ছাড়া আমদানি করা বিলাসী পণ্য যেমন: বডি স্প্রে, প্রসাধনী পণ্য, জুস, প্যাকেটজাত খাদ্য প্রভৃতি আমদানিতেও নতুন করে শুল্ক আরোপ করার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।

এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি রয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হতে যাচ্ছে ৫০তম এ বাজেট।

আলোচিত এই বাজেটে অনুদানসহ ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অনুদান বাদ দিলে ঘাটতির পরিমাণ ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

অধিবেশনে সংসদ সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ও গ্লাভস পরে অধিবেশনে অংশ নিয়েছেন। এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেন।

এছাড়াও বাজেটে আমদানি করা বিলাসী পণ্য যেমন: বডি স্প্রে, প্রসাধনী পণ্য, জুস, প্যাকেটজাত খাদ্য প্রভৃতি আমদানিতেও নতুন করে শুল্ক আরোপ করার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930